24/12/023
মূর্তিকে নয়, বিচার ও আদর্শকে অনুসরণ করুন ড. বরসম্বোধি ভিক্ষু ভগবান সর্বজ্ঞ সর্বদর্শী বুদ্ধ তাঁর অনুসারীদেরকে কখনো মূর্তি তৈরী করতে বা মূর্তির পূজা করতে উৎসাহিত করেননি। তিনি তাঁর বিচার ও আদর্শকে অনুকরণ ও পূজা করতে বলেছেন। কেননা মূর্তির মত জড় বস্তু পূজার দ্বারা কখনো ক্রান্তি আসেনা। ক্রান্তি কেবল বিচার এবং আদর্শ হতেই আসে। এজন্য মূর্তির পূজা করার পরিবর্তে সকলকে উচিত বৈচারিক ও আদর্শবান হওয়া। বর্তমানে আমাদের সমাজে মূর্তি পূজার প্রতি মানুষের যে প্রবল আগ্রহ, যে বিশ্বাস, যে আস্থা ও যে উৎসাহ দেখা যাচ্ছে সেরকম উৎসাহ ও প্রচেষ্টা বিচার, গুণ ও আদর্শ অনুশীলনের চিটেফোটাও দেখা যায়না। মূর্তির সামনে নত মস্তক হওয়া, মূর্তির সামনে গিয়ে থালা সাজিয়ে নৈবেদ্য অর্পণ করা, ধূপ-দীপ জ্বালানো ইত্যাদিকেই ধার্মিকতার মাপকাঠি মনে করা হচ্ছে। নীতি-আদর্শ-শীল-ধ্যান ও আত্ম সংযম অনুশীলনের কোনো বালাই নেই। এক শ্রেণীর ধম্ম ব্যবসায়ীও খুব উৎসাহ দিচ্ছে মূর্তি প্রতিষ্ঠার জন্য এবং মূর্তি পূজার জন্য। যেখানে একটি মূর্তি হলেই যথেষ্ট, সেখানে নানা রকমের ছোট-বড় অনেক মূর্তি। আরও প্রতিযোগিতা চলছে কার চেয়ে কে বড় মূর্তি বানি...